কারা হলেন শার্ক ট্যাংক বাংলাদেশ-এর নারী শার্ক!

১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১১:৫৫  

গত সপ্তাহে বাংলাদেশি শার্কদের প্যানেলের একটি অংশ উন্মোচন করা করেছিলো রবি শার্ক ট্যাংক বাংলাদেশ কর্তৃপক্ষ। সেই ঘোষণায় এসেছিলো সামি আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, গোলাম মুর্শেদ, কাজী মাহবুব হাসান, ফাহিম মাশরুর এবং সামানজার খানের নাম। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নারী শার্কদের নাম ঘোষণা করেছে শার্ক ট্যাংক বাংলাদেশ।

ঘোষণা অনুযায়ী, নারী শার্কদের মধ্যে ফাতিন হক ট্রেড গ্রুপ অফ কোম্পানির চেয়ারপারসন; আনিকা চৌধুরী, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালক; নাভিন আহমেদ, গালা মেকওভার সেলুন এবং ও প্লে রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা; সাওসান খান মঈন এনচান্টেড ইভেন্টস ও প্রিন্টস্যান্ড আর্কিটেকচারাল ডিজাইনার অ্যাট লা মেসনের প্রতিষ্ঠাতা সিইও; সামানজার খান, একেএস খান হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এরা সবাই বাংলাদেশের গতিশীল ব্যবসায়িক জগতে উদ্যোক্তার চেতনাকে মূর্ত করেছেন, শক্তি, স্থিতিস্থাপকতা এবং উদ্ভাবনের উদাহরণ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।

অসাধারণ এই নারী উদ্যোক্তারা তাদের অতুলনীয় দৃষ্টি, দক্ষতা, এবং সাফল্যের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশে উদ্যোক্তাতার আখ্যানকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে চলেছেন। তাই আপনিও প্রস্তুত হোন শার্ক ট্যাংক বাংলাদেশে তাদের অসাধারণ যাত্রায় অনুপ্রাণিত ও মুগ্ধ হতে।

প্রায় ২০০০টিরও বেশি কোম্পানি যাচাই বাছাই করার পরে অবশেষে বহুল প্রত্যাশিত এই শো-টির শুটিং ১২ই ফেব্রুয়ারী থেকে শুরু হবে। সনি, আর্চ ডাইসন ও কেভিন হাইল্যান্ডের প্রযোজকরা, যারা সারা বিশ্বে শো-টির সংস্করণগুলির তৈরি ও তত্ত্বাবধান করতে সহায়তা করেছেন, তারা শার্কদের পরিচয় উন্মোচন ও শুটিংয়ের প্রথম কয়েক দিন তত্ত্বাবধান করতে ঢাকায় উপস্থিত থাকবেন।

শার্ক ট্যাংক বাংলাদেশ সিজন-১ শো-তে "টাইটেল স্পন্সর" হিসেবে রবি, "পাওয়ারড বাই স্পন্সর” হিসেবে স্টার্টআপ বাংলাদেশ, “কো-স্পন্সর” হিসেবে টেলি, "ব্যাংকিং পার্টনার” হিসেবে প্রাইম ব্যাংক, "স্ন্যাকস পার্টনার” হিসেবে অলিম্পিক ফুডি ইন্সট্যান্ট নুডলস, "বেভারেজ পার্টনার” হিসেবে সানকুইক, "ওয়ারড্রোব পার্টনার" হিসেবে ইয়োলো বাই বেক্সিমকো, "স্টাইল পার্টনার" হিসেবে ক্লথ স্টুডিও, “হসপিটালিটি পার্টনার” হিসেবে হলিডে ইন, “সিকিউরিটি পার্টনার” হিসেবে ইউরো ভিজিল সিকিউরিটি সার্ভিস, “ফটোগ্রাফি পার্টনার” হিসেবে রো এক্সপোজার, “বেক স্টোরি পার্টনার” হিসেবে লাইভ টু ওয়েব, “রেস্টুরেন্ট পার্টনার” হিসেবে চাওস, “গিফট পার্টনার” হিসেবে মিনিসো, “পিআর পার্টনার” হিসেবে কনসিটো অংশগ্রহণ করবে। অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে দীপ্ত টিভি ও বঙ্গ-তে।